খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছার আমন্ত্রণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (এডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব মো. আব্দুস সাত্তার এবং তারেক রহমানের এপিএস মেহেদী হাসান আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন।
উপদেষ্টা দপ্তর সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এতে রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশিষ্টজন, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
ঈদের এই মিলনমেলা দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সৌহার্দ্যের নতুন বার্তা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

