খুঁজে খুঁজে সবাইকে ধরে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম এবং বিতর্কিত ভূমিকার সাথে জড়িত সকলকে খুঁজে খুঁজে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে আনসার-ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রতিদিন ২/১ জন করে ধরা পড়ছেন। আজ ছাগল মতিউরকে ধরা হয়েছে। এতোদিন তাকেও ধরা যায়নি। বাকিদেরও ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে। সবাইকে তো আর এক দিনে ধরা সম্ভব না। অনেকে লুকিয়ে আছে। খুঁজে খুঁজে্ একে একে তাদের সবাইকে ধরে আইনের আওতায় আনা হবে।

বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিলো তাদের ফুটেজ আছে এবং তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। চেষ্টাও চলছে। একে একে সবাইকে ধরা হবে।
জাহাঙ্গীর আলম বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছেই। দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়ে গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

