গণবিরোধী আইন সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

আইন, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. মো: আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিকার ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন আইন উপদেষ্টা।
উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অধিকার নিয়ে সচেতনতার অনেক অভাব রয়েছে। তথ্য অধিকার নিয়ে আমাদের আন্দোলন ঝিমিয়ে গেছে। আইন তৈরি হয়েছে, কিন্তু তা যথাযথ প্রয়োগ করা যায়নি।
তিনি আরো বলেছেন, বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে। আবার তথ্য অধিকার বিনাশও করা হয়েছিলো। অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিলো। এগুলো যেন আর কখনো ফিরে না আসে, সেই ব্যবস্থা করতে হবে। সাইবার সিকিউরিটিসহ গণবিরোধী আইন পুরোপুরি সংস্কার করবে সরকার।
নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করার বিষয় উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, আইন, শাসন ও বিচার বিভাগ ঠিক না করে কোনোভাবেই আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে ভোটাধিকার, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতার কথা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

