গণহত্যাকারীদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে: আসিফ

গণহত্যাকারীদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মো: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ফ্যাসিবাদ ইস্যুতে এ কঠোর বার্তা দিয়েছেন আসিফ।
ফেসবুক পোস্টে আসিফ লেখেন, ‘যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের রক্ষা কর্তা হিসেবেই বিবেচনা করবো। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নীচু কাজে লিপ্ত হয়েছেন রক্তের দাগ শুকানোর আগেই। এই প্রজন্ম আপনাদের কাউকে ক্ষমা করবে না। ইতিহাসে আপনাদেরকে এভাবেই মনে রাখা হবে।’
আসিফ আরো লিখেছেন, নাৎসি পার্টির ভবিষ্যৎ কী হয়েছিলো? অথচ এদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারীদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

