গীতিকার আবু জাফর মারা গেছেন

গীতিকার ও সুরকার আবু জাফর মারা গেছেন। বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যু বরণ করেছেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লোক গবেষক সাইমন জাকারিয়া।
জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন আবু জাফর।
আবু জাফর একজন জনপ্রিয় গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, শিক্ষক ও কবি। এই পদ্মা এই মেঘনা, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’সহ অসংখ্য গানের গীতিকার ও সুরকার তিনি।
উল্লেখ্য, আবু জাফর ঢাকা ও রাজশাহী বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন তিনি। আবু জাফরের রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান আলোড়ন তুলেছিল। গীতিকার আবু জাফরের বিখ্যাত গানের মধ্যে এই পদ্মা এই মেঘনা’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

