গোপনাঙ্গে আঘাত করে ফার্নিচার ব্যবসায়ীকে হত্যা

কথা-কাটাকাটির একপর্যায়ে মো: মোস্তফা খালাসি (৪২) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে গোপনাঙ্গে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মোস্তফা খালাসি যশলং ইউনিয়নের হাটকান এলাকার মো: সফিজউদ্দিন খালাসির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাঘিয়াবাজার এলাকায় ফার্নিচারের নকশার বিষয় নিয়ে মোস্তফার দোকানে যায় রাজন। তখন ফার্নিচারের এই নকশা করা সম্ভব নয় জানালে বিষয়টি নিয়ে তর্কে ও মারামারিতে জড়িয়ে পরে উভয়।
এসময় রাজন তার গোপনাঙ্গে আঘাত করলে মাটিয়ে লুটিয়ে পড়েন মোস্তফা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক রাজন। পরে দোকানে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। আসামি রাজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

