গোপালগঞ্জে ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, আটক ৪

সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগে অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে শহরের মিয়াপাড়ায় এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলের সামনে পুলিশ দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয় যায়। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের গোপালগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ অক্টেবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০ থেকে ২৫ জনের একটি দল ছাত্রলীগ’কে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিলে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। মিছিলটি শহরের সাহাপাড়া এলাকায় পৌঁছালে পুলিশের একটি টহল গাড়ি দেখে দৌড়ে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে ৪ জন আটক বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: সাজেদুর রহমান। গতকাল শহরের মিয়াপাড়া এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সদর থানা পুলিশে টহল গাড়ি দেখে দৌড়ে পালি যায় বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

