গ্যাটকো দুর্নীতি মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া

গ্যাটকো দুর্নীতি মামলা থেকে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। অব্যাহতিপ্রাপ্ত বাকি দু’জন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৪ অক্টেবর) বিকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো: আবু তাহের এই আদেশ দেন।
এছাড়া বাকি ১২জন আসামির বিরুদ্ধে চার্জশিট গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। গ্যাটকো দুর্নীতি মামলার বাকি ১২ আসামি হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, মৃত মন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর ও তার দুই ছেলে মো: ইসমাইল হোসেন সায়মন এবং এ. কে. এম মুসা কাজল, সাবেক নৌপরিবহন সচিব জুলফিকার হায়দার চৌধুরী, গ্যাটকোর সাবেক পরিচালক শাহজাহান এম হাসিব, সৈয়দ তানভির আহমেদ, সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সাবেক সদস্য লুৎফুল কবীর ও চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মোট ৯ জন মামলার বিচার চলাকালীন মারা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী (ফাঁসি কার্যকর)।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

