‘গ্রেপ্তার প্রশ্নই আসে না, কারণ ওয়ারেন্ট নেই’: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাঁকে আটক করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (০৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেহেতু সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কোনও ওয়ারেন্ট নেই, তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না। তবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, চিকিৎসা শেষে রোববার দিবাগত রাতে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দর সূত্র জানায়, রাত দেড়টার দিকে বিমান থেকে নামার পর হুইলচেয়ারে করে ইমিগ্রেশনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আবদুল হামিদ। এরপর রাত তিনটার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
গত ৮ মে চিকিৎসার উদ্দেশে ব্যাংকক যান আবদুল হামিদ। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. এ এম নওশাদ। তাঁরা টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরা ও তাঁর বিরুদ্ধে মামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আইনি প্রক্রিয়াকে সম্মান জানিয়েই পদক্ষেপ নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

