চট্টগ্রাম বন্দর কারও হাতে তুলে দিচ্ছি না: শফিকুল আলম

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা চাই বন্দর উন্নত হোক, কিন্তু সেটি কারও হাতে তুলে দিচ্ছি না।’
রবিবার (২৫ মে) রাজধানীতে আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ আয়োজনটির উদ্যোক্তা ছিল ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।
প্রেস সচিব বলেন, ‘আমরা চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলোতে বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবস্থাপনার সুযোগ দিতে চাই, যেন তারা বিশ্বমানের সেবা নিশ্চিত করতে পারে। এতে বন্দর আরও কার্যকর ও আধুনিক হবে।’
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। কিছু কোম্পানি প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
শফিকুল আলমের ভাষায়, ‘সংস্কার আমাদের লক্ষ্য। তবে এটি কোনো দেশের কাছে হস্তান্তর করছি না। বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো যেন এখানে বিনিয়োগ করে নির্দিষ্ট টার্মিনাল পরিচালনা করতে পারে—এমন একটি ব্যবস্থা গড়তে চাই।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

