চল-চল যমুনায় যাই, এই মুভমেন্ট আর হতে দেব না : মাহফুজ আলম

বিশেষ সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি করে বলেন, “কিছু হলেই চল-চল যমুনায় যাই এই প্রবণতা আর সহ্য করা হবে না। সরকার এবার কঠোর অবস্থানে যাবে।”

বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, “জবি শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টা খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। সরকার যৌক্তিক দাবির পক্ষে, তবে অযৌক্তিকভাবে আন্দোলন কিংবা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টাকে বরদাশত করা হবে না।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে থাকা ‘একটি বিশেষ চক্র’ পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে কারা এসব করছে, তা এখনই খোলাসা করতে চান না বলে জানান উপদেষ্টা। তার ভাষায়, “আমার ওপর হামলাকারীরা প্রকৃত ছাত্র নয়। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কি, সেটি খতিয়ে দেখা দরকার।”

আন্দোলনের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ‘বহিরাগত’ প্রভাব রয়েছে বলেও ইঙ্গিত দেন মাহফুজ। তিনি বলেন, “ছাত্রদের মাঝে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। সরকার এমন পরিস্থিতিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষার্থীদের তিন দফা দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর প্রেক্ষিতে বারবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনেই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খন্দকারটোলা এলাকায়...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১০ এপ্রিল) কমিশনের...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয়...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন...

ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে বগুড়ার যুবক নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে...