চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, পলাতক হেলপার লিটন গ্রেফতার

বিশেষ সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক হেলপার লিটন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৬ জুন) রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত লিটন সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা। তিনি ‘মা এন্টারপ্রাইজ’ পরিবহনের বাসচালক সাব্বির মিয়ার সহকারী। সাব্বির এ ঘটনার পরদিনই স্থানীয়দের হাতে আটক হন, তবে লিটন পালিয়ে গা-ঢাকা দেন।

র‍্যাব-৯-এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, ধর্ষণের মতো স্পর্শকাতর অপরাধ রোধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, রোববার রাতে নবীগঞ্জ-শেরপুর আঞ্চলিক সড়কে ‘মা এন্টারপ্রাইজ’ পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। তিনি রোববার দুপুরে সায়েদাবাদ থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দেন। গন্তব্য ছিল শায়েস্তাগঞ্জ। তবে যাত্রাপথে বাসে ঘুমিয়ে পড়ায় নির্ধারিত স্টপেজে নামতে পারেননি

পরে শেরপুর থেকে তিনি ‘মা এন্টারপ্রাইজ’-এর একটি লোকাল বাসে ওঠেন। রাত ১০টার দিকে বাসটি আউশকান্দি এলাকায় পৌঁছালে অন্য সব যাত্রী নেমে যান। তখন বাসের ভেতরে ছিলেন শুধু চালক সাব্বির ও হেলপার লিটন। অভিযোগ অনুযায়ী, এরপর তারা ওই ছাত্রীকে চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার একপর্যায়ে ছাত্রীর চিৎকারে স্থানীয়দের সন্দেহ হয়। বাসটি থামিয়ে চালককে ধরে ফেলেন তাঁরা। পরে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে হেলপার লিটন তখন পালিয়ে যায়।

পরদিন সোমবার সকালে ওই কলেজছাত্রী নবীগঞ্জ থানায় গিয়ে মামলা করেন। মামলায় বাসচালক সাব্বির ও হেলপার লিটনকে আসামি করা হয়। সাব্বির নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার বাসিন্দা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...