চাঁদাবাজির ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় এক ব্যবসায়ীকে অপহরণ ও মারধর এবং চাঁদাবাজির ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (০২ অক্টেবর) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ব্যবসায়ী শাহ আলম এই মামলার আবেদন করেন।
আদালত মামলার বাদীর অভিযোগ আমলে নিয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। এ মামলায় অজ্ঞাতনামায় আরও ৫ জনকে আসামি করা হয়েছে। ব্যবসায়ী শাহ আলমকে অপহরণ করে মারধর ও চাঁদাবাজির ঘটনার সময় হারুন রশীদ নারায়ণগঞ্জের (এসপি) হিসেবে কর্মরত ছিলেন।
মামলার আসামিরা হলেন, সাবে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, মো: মোকারম, মো: শাহাদাৎ হোসেন, মো: ফিরোজ, মো: আনোয়ার হোসেন, মো: আবুল হোসেন, মো: সাইদ, মো: নজরুল, মো: শামসুল ইসলাম ও মো: হালিম খান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

