চিন্ময় কৃষ্ণে’র গ্রেপ্তারে শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন: রিজভী

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শহীদ মুগ্ধ, আবু সাঈদের মতো ২ হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করে শেখ হাসিনার এই কান্না ভারতের কাছ থেকে পুরষ্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় ভারতের পররাষ্ট্র দফতর বিবৃতি দিলেও সন্ত্রাসী ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ নিহতের ঘটনার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে ভারত চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

