ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব এখন সরকারের।
রাজধানীর সাভারের বাইপাইলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন মে: রমজান আলী। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের অফিস কক্ষে তার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন নাহিদ ইসলামের। সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি ।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবারের মাসিক ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন। উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাতের সময় শহীদ রমজানের বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন।
নিহত রমজান আলী নাটোরের সিংড়া উপজেলায় ডিগ্রিতে পড়াশোনা করতেন। তার পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় ঢাকার সাভারের বাইপাইলে একটি মাছের আড়তে কাজ করে রমজান একাই পুরো সংসারের খরচ চালাতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত (৫ আগস্ট) পুলিশের গুলিতে মারা যান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

