জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থকদের মারধর

জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামননে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে ১০ থেকে ১৫ জন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে এসেছিলেন। এ কথা শোনার পরই বিএনপির সমর্থিত ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী এসে তাদের ধাওয়া দেয়।
এ সময় আওয়ামী লীগের এক কর্মীকে বিএনপির ৪/৫ জন নেতাকর্মী বেধড়ক মারধর করে। এই ঘটনার একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।
দৌড়াতে দৌড়াতে আওয়ামী লীগের এক কর্মী বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

