জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী

জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এই প্রতিক্রিয়া দেখান তিনি।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য, কিনে ধন্য হও এই শিরোনামে একটি আলোচনা সভায় ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলেন তিনি। এরপর সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীদের শাড়িটিতে আগুন ধরিয়ে দিতে নির্দেশ দেন রিজভী। পরে তার নির্দেশে শড়িটিতে আগুন ধরিয়ে দেন দলীয় নেতাকর্মীরা।
এসময় রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশের বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও কারও কাছে মাথানত করব না।

তিনি বলেন, যে শেখ হাসিনা দেশে গুম, খুন করেছে, ছাত্র-জনতার রক্তে রাজপথ ভাসিয়েছে তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না। ভারত যা বলবে তাই শুনবে শেখ হাসিনার মতো দু-একজন। কিন্তু বাংলাদেশের কোটি কোটি বাঙালি এর বিপক্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

