জামায়াত নেতা আজহারুলকে মুক্তি দিন, না হলে আমাকে গ্রেফতার করুন: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দিন, না হলে আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠান। আমাদের ভাই এটিএম আজহারুলকে মুক্তি দিলে একজন মজলুম জননেতা মুক্তি পাবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের পাশে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামীর অনেক নেতাকে প্রহসনের ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ওই প্রহসনের শিকার হয়ে আজহারুল ইসলাম এখনও কারাগারের বন্দী রয়েছেন তিনি। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতেও তাকে মুক্তি দিচ্ছে না সরকার।
জামায়ত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না। তবে একজন মজলুম জননেতা মুক্তি পাবে বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে বলেও জানিয়েছেন তিনি।।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে জামায়েতের আমির ড. শফিকুর রহমান ভেদরগঞ্জে আসেন। উপজেলা জামায়াতের পথসভায় বক্তব্য দিয়ে তিনি উপজেলার মহেশকান্দি এলাকায় প্রয়াত বেলায়েত হুসাইনের বাড়িতে যান। বেলায়েত হুসাইন ঢাকার দারুস সালাম থানার সাবেক আমির ছিলে। ২০১৪ সালে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

