জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্যে জড়িত নেই: ড. শফিকুর রহমান

জামায়াতের নেতাকর্মীরা দেশের কোথাও চাঁদাবাজি, মামলা-বাণিজ্যে দখলে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
তিনি বলেছেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমাদের দলীয় কর্মীরা চাঁদাবাজি হাট, জলমহল, বালুমহল দখলে ঝাঁপিয়ে পড়েননি। দেশের কোথাও জামায়াতের নেতাকর্মীরা এসব করছেন না। আমাদের দলী কর্মীরা মামলা ও গ্রেফতার বাণিজ্যে জড়িত নেই। তারা জানেন যে এগুলো হারাম।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির এসব কথা বলেন ড. শফিকুর রহমান।
যারা খুন ও গুমে জড়িত, তাদের বিচার করার দাবি জানিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এটা প্রতিশোধ নেওয়ার জন্য নয়। এটা এ জন্য, যারা গুম, খুন করে, খুনি তাদের পরিণতি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়। মানবসমাজকে কলঙ্কমুক্ত করার জন্যই এই বিচার করতেই হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

