জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের মশাল মিছিল

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের প্রতিবাদে খুলনায় মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা । শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে শিক্ষার্থীদের ব্যানারে খুলনা নগরীতে এই মশাল মিছিল বের করা হয়।
মশাল মিছিলে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট), নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি, ও সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মশাল মিছিল শেষে খুলনা নগরীর শিববাড়ী মোড়ে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন,পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শোকসভার আয়োজন করা হয়, যা সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে।
শিক্ষর্থীরা আরও বলেন, আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, ৫২ এবং ৭১-এর চেতনাকে ধ্বংস করার জন্য আমরা ছাত্র-জনতা ২০২৪-এর গণ-অভ্যুত্থান করিনি। আমরা ছাত্র-জনতা ২৪-এর গণঅভ্যুত্থান করেছি, রাষ্ট্র থেকে সকল বৈষম্যকে উৎখাতের জন্য।
তবে কোনো অবস্থাতেই ৫২ এবং ৭১-এর চেতনাকে জলাঞ্জলি দেওয়া যাবে না। স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন মানে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করা। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

