জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মো. রাজিব হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। তবে আসামিপক্ষ জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল।
এর আগে রোববার তোহার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার অভিযোগে বলা হয়, তোহা হোসাইন তার ফেসবুক পেইজ ও টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন জুয়ার সাইটের প্রচার করতেন। এতে তরুণ সমাজ জুয়া ও অনৈতিক আয়ে উৎসাহিত হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।
মামলাটি দায়ের করেন মিরপুর এলাকার কয়েকজন বাসিন্দা, যারা নিজেদের ‘সমাজ সচেতন নাগরিক’ হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের অভিযোগ, তোহার প্রচারের কারণে বিভিন্ন বয়সের মানুষ প্রতারিত হয়ে সর্বস্ব হারাচ্ছে এবং কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

