জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পাশে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে সেনাবাহিনী সবসময় পাশে থাকাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সেনা মালঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আশ্বাস দেন। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে অংশ নেওয়া শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান বলেন, “শহীদ ও আহতরা জাতির কৃতি সন্তান। তাঁদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না। তাঁদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে আহতদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সেনাপ্রধান উপস্থিত সবাইকে মনোবল না হারানোর আহ্বান জানান এবং আশ্বাস দেন, সেনাবাহিনী সবসময় তাঁদের পাশে থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

