জুলাই-আগেস্টে হতাহতদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: সমন্বয়ক হাসনাত

জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সকল ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে পটুয়াখালী দশমিনায় ছাত্র আন্দোলনে নিহত শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। রাজপথে বিভিন্ন সময়ে আন্দোলনে দেখা বিএনপির নেতা-কর্মীদের। ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতা-কর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা, হামলা, হয়রানি ও জেল জুলুম করে স্বৈরাচার সরকার।

বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন সমন্বয়ক বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত কোনও নির্বাচন হতে পারে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। নির্বাচনের জন্য সরকারকে একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসার বিষয়ে উল্লেখ করে হাসনাত বলেন, আহতদের সুচিকিৎসা ও নিহত শহীদদের জন্য জুলাই ফাউন্ডেশন সংগঠনটির মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় হাসনাত আব্দুল্লাহ বর্তমান সরকারের নেতিবাচক বিভিন্ন কাজের প্রশংসাও করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

