জুলাই গণ-হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণ-হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদের নেতৃত্বে শহরের টাউন হল মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান ফটক পদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আহমেদ তাওফিক বলেন, আবহমান কাল ধরে বাংলাধেশে হিন্দু মুসলিমসহ সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে। তবে দীর্ঘদিন দেশের শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। বিশেষ করে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন করতে বেশকিছু দিন ধরে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন ধারাবাহিকভাবে উসকানিমূলক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে।
তিনি আরও বলেন, সম্প্রতি সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়। এই ঘটনার প্রতিবাদে ইসকন সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

