ট্রাইব্যুনালে ৫৬টি অভিযোগের ৫৪টিতেই প্রধান আসামি শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে গণহত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ। ট্রাইব্যুনালে আবেদন করা ৫৬টি অভিযোগের মধ্যে ৫৪টিতেই প্রধান আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১০টার দিকে ট্রাইব্যুনালে আসেন সব বিচারকরা।
বিচারের অংশ হিসেবে ছাত্র আন্দোলনে গণহত্যা ঘিরে শেখ হাসিনাসহ মোট ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। সেই সাথে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আ. লীগের শীর্ষ নেতাদেরকেও ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে, ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো: তাজুল ইসলাম শেখ হাসিনাসহ পলাতক অন্যান্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

