ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের পদই ছাড়তে চান না, রাষ্ট্রের দায়িত্ব ছাড়বেন কীভাবে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ড. নিলোফার চৌধুরী মনি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পদই ছাড়তে রাজি নন, তিনি রাষ্ট্রের পদ কীভাবে ছাড়বেন—এই প্রশ্ন এখন জনমনে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘ড. ইউনূসের কথাবার্তা ও পদত্যাগ নিয়ে যে নাটক চলছে, তা নজর এড়ায়নি। তিনি নাহিদকে দিয়ে পদত্যাগের নাটক করিয়েছেন, মানুষ এসব দেখছে।’
নিলুফার অভিযোগ, ‘একদিকে বলা হচ্ছে এনসিপি কোনো “কিংস পার্টি” না, কিন্তু অন্যদিকে বিএনপি দেখা করতে চাইলেও সুযোগ পায় না। অথচ ড. ইউনূসের সঙ্গে দেখা করার মতো সময় নেই বিএনপির জন্য, যে দলের জন্য দেশে তিন দিন সরকার গঠন থমকে ছিল।’
তিনি প্রশ্ন তোলেন, ‘ড. ইউনূস যদি সত্যি পদত্যাগ করতে চাইতেন, তাহলে বাচ্চাদের মুখ দিয়ে কেন খবর ছড়াতে হলো? তিনি নিজেই বলতে পারতেন। তাঁকে তো কেউ পদত্যাগ করতে বারণ করেনি।’
বিএনপি নেত্রী নিলুফার বলেন, ‘ড. ইউনূসের বর্তমান অবস্থান অনেকটা দ্বিমুখী। তিনি একদিকে দায়িত্ব নিতে চান, অন্যদিকে দায় এড়াতে চান। এমন অবস্থানে দেশের জনগণের আস্থা তৈরি হয় না।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

