ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এতে ৬টি পৃথক সংস্কার কমিশনের প্রধানরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তবর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে পরিচালিত হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

এ কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

