ঢাকা সফরে আসছে ভারতের পররাষ্ট্রসচিব

ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আলোচনার জন্য ঢাকা সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি। আগামী সপ্তাহেই এই সফর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হতে পারে ভারত সরকারের জ্যেষ্ঠ কোনও কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
বুধবার (০৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আগামী ১০ ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনা করার জন্য বাংলাদেশ সফরে আসবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রম মিসরি’র সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন। দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়ে কোনও ঘোষণা দেয়নি। খবর: হিন্দুস্তান টাইমস
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

