তড়িঘড়ি করে নির্বাচনে গেলে ফের গণঅভ্যুত্থান হতে পারে: নুরুল হক নুর

সংস্কার ছাড়া নির্বাচন নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (৬ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, “জাতীয় ঐক্যের মধ্য দিয়েই দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে সেই ঐক্য হতে হবে আন্তরিক ও কার্যকর।”
পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই ওই অঞ্চলে অস্থিরতা চলছে। পাঁচ দশক পার হলেও সেখানকার সংকটের স্থায়ী সমাধান হয়নি। তিনি মনে করেন, জাতীয় নিরাপত্তা নিয়ে ভাবতে হলে এমন স্পর্শকাতর বিষয়গুলোতেও ঐকমত্য প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পররাষ্ট্রনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ধরণও বদলায়। তাই কোন কোন বিষয়ে জাতীয়ভাবে স্থায়ী ঐক্য থাকবে, তা স্পষ্ট করতে হবে।
আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে ফিরে না আসে, এই বিষয়ে সবাইকে একরকম অবস্থান নিতে হবে। তা না হলে তারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

