তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করার ব্যাপারে সবাই একমত: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার ব্যাপারে একমত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সংলাপ করেন। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, আগের নির্বাচন কমিশন বিতর্কিত, কলঙ্কজনক ও পাতানো নির্বাচন করেছে, তার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধানও লঙ্ঘন করেছেন। তাদের সকলকে বিচারের আওতায় আনার কথাও সবাই বলেছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তা আশা করা দূরাশা বলে মনে করেন বদিউল আলম।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশনকে আর্থিক স্বাধীনতাও দিতে হবে। তাদের এমন শক্তিশালী ও স্বাধীন হতে হবে যে নির্বাচন কমিশনকে সরকারের অধীন একটা সরকার হতে হবে। সংসদে নারীদের জন্য সরাসরি আসন থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন হতে হবে বলেও উল্লেখ করেন বদিউল আলম।
তিনি বলেন, আমরা যে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলেছি, তাও হতে পারে, আবার অন্য পদ্ধতিও হতে পারে। সংলাপে নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করা, পিআর সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

