তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনও অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “তারেক রহমান দেশে ফিরবেন কি না, সে সিদ্ধান্ত তাঁর নিজস্ব। আইন বা সরকারের পক্ষ থেকে তাঁর ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই।”
এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশিদের ঢুকিয়ে দেওয়ার বিষয়েও উদ্বেগ জানান তিনি। বলেন, “যাদের পুশ ইন করা হচ্ছে, তারা সঠিক নিয়ম না মেনে আসছে। এটা মানবিক নয়। জঙ্গল বা রাস্তা দিয়ে তাদের পাঠানো হচ্ছে, যা আমরা কখনোই চাই না।”
তিনি আরও জানান, এ বিষয়ে ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নিয়ে কথা বলেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের নাগরিকদের আমরা অবশ্যই নেব, তবে তাদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যথায়, তা আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন।”
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ড. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

