তিতাস নদীতে গঙ্গাস্নান উপলক্ষে পূণ্যার্থীদের ঢল

বিশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গঙ্গাস্নান। প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রৈয়োদশীতে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ ভক্তরা দূরদূরান্ত থেকে ছুটে আসেন এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-পুণ্যার্থীরা গোকর্ণঘাট তিতাস নদীর তীরে এসে সমবেত হন। তিথি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তারা গঙ্গাস্নানে অংশ নেন। এই সময় নদীতে ভক্তদের ঢল নামে, চারিদিকে ধর্মীয় আবহ সৃষ্টি হয়।

- Advertisement -

গঙ্গাস্নান উপলক্ষে নদীর উভয় পাশে বসেছে ঐতিহ্যবাহী লোকজ মেলা। বিভিন্ন রকমের হস্তশিল্প, মিষ্টান্ন ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে দোকানিরা হাজির হয়েছেন মেলায়। মণ্ডা-মিঠাই, হাওয়াই মিঠাইসহ বাহারি পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ মেলায় আনন্দ উপভোগ করছেন। সন্ধ্যা পর্যন্ত চলবে এই প্রাণবন্ত উৎসব।

পবিত্র স্নান শেষে ভক্ত স্বস্তিকা দাস গণমাধ্যমে বলেন, “প্রতিবছর আমরা এই গঙ্গাস্নানে অংশগ্রহণ করি। এবারও এসেছি। নদীতে স্নানের পর ভগবানের কাছে নিজের ও পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করেছি। পাশাপাশি দেশের সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্যও প্রার্থনা জানিয়েছি।”

- Advertisement -

পারলৌকিক ক্রিয়া সম্পাদনে নিয়োজিত পুরোহিত নিমাই চক্রবর্তী জানান, “এই পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলে মাতৃপক্ষ ও পিতৃপক্ষ জল পিণ্ড পেয়ে ইহলোকে থাকা সন্তানদের আশীর্বাদ করেন।”

স্নান, পূজা ও পারলৌকিক ক্রিয়ার পাশাপাশি গঙ্গাস্নান উপলক্ষে মিলিত হয় ধর্মীয় ভক্তিমূলক পরিবেশনা। ভক্তদের কীর্তন, ধর্মীয় গান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই মহতী আয়োজন।

- Advertisement -

গঙ্গাস্নান উপলক্ষে স্থানীয় প্রশাসনও ছিল সতর্ক। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভক্তদের সুবিধার্থে তৈরি করা হয়েছিল অস্থায়ী চিকিৎসা শিবির ও বিশুদ্ধ পানির সরবরাহ।

তিতাস নদীর পবিত্র জলে গঙ্গাস্নানের এই ঐতিহ্য যুগ যুগ ধরে বহমান। ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির সমন্বয়ে এটি রূপ নিয়েছে এক মহতী উৎসবে, যেখানে একসাথে মিলিত হন হাজারো ভক্ত, পুন্যার্থী ও দর্শনার্থী।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...