তোফাজ্জল হত্যা মামলায় ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট

মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে থানা পুলিশ। এর মধ্যে ৬ জন জেলহাজতে এবং মামলা বাকি ১৫ জন পলাতক রয়েছেন।
গত ১ জানুয়ারি শাহবাগ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন।
কারাগারে থাকা আসামিরা হলেন, মো: জালাল মিয়া, আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ, আল হোসেন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন সাহ, সুমন মিয়া ও ওয়াজিবুল আলম। এই ৬ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাকি ১৫ পলাতক আসামি হলেন, ফিরোজ কবির, সাকিব রায়হান, আবদুস সামাদ, ইয়াসিন আলী গাইন, ফজলে রাব্বি, ইয়ামুজ্জামান ইয়াম, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, সুলতান মিয়া, রাতুল হাসান, নাসির উদ্দিন, শিশির আহমেদ, মোবাশ্বের বিল্লাহ, মহসিন উদ্দিন ও আব্দুল্লাহিল কাফি। তাদের সকলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানা পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান জানান, ঢাবির ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকে বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

