থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস বন্ধে কাজ করবে মোবাইল কোর্ট

থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সিনেট ভবনে একথা বলেছেন এই উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গণমাধ্যমকে স্ক্রল দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, থার্টি-ফার্স্ট নাইটে যেন কোনো আতশবাজি, ফানুস উড়ানো ও পটকা না ফোটানো হয়। আজকে সন্ধ্যার পর থেকে এসব বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি আরো জানান, আমরা গাছ সুরক্ষা আইনের জন্যে একটি আইন চালু করছি। এই আইনের মধ্যে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন বন্ধ করার একটি আইন সংযোগ করা হবে। এটা আইনি বিধান অনুযায়ী যখন আসবে তখন এতে শাস্তির বিধানও চলে আসবে বলে জানিয়েছেন এ উপদেষ্টা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

