থার্টিফার্স্টে শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠান ঘিরে ডিএমপির নির্দেশনা

থার্টিফার্স্টে জাতীয় শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠান উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন চলাচলে বিশেষ তিন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তিনটি ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির প্রথম নির্দেশনা, গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ হওয়া যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউ ও রাজধানীর আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে।
ডিএমপির দিত্বীয় নির্দেশনা, ঢাকার সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশ পথ দিয়ে আগত যানবাহনসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খেলার মাঠ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে।
ডিএমপির তৃতীয় নির্দেশনা, ঢাকা মহানগর এলাকা যানজট মুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে উক্ত অনুষ্ঠানে আগত সকলে সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

