দাম বাড়ল তেলের, ভেজাল ঠেকাতে নতুন পদ্ধতি

দেশজুড়ে কেরোসিনের চাহিদা কমলেও এবার দাম বাড়াল সরকার। পেট্রল ও অকটেনের সঙ্গে ভেজাল মিশ্রণ ঠেকাতে কেরোসিনের দামে বড় পরিবর্তন আনা হয়েছে।
সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কেরোসিনের দাম পেট্রলের চেয়ে লিটারপ্রতি ৪ টাকা কম হবে। এর ফলে বর্তমান বাজারে কেরোসিনের দাম দাঁড়াচ্ছে ১১৭ টাকা, যা আগের তুলনায় ১৩ টাকা বেশি।
সোমবার (১৯ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কেরোসিনসহ জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, শতভাগ বিদ্যুতায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সস্তা চার্জার লাইট ও এলপি গ্যাসের ব্যবহারের কারণে কেরোসিনের ব্যবহার আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে বাজারে কেরোসিন বিক্রি কমেছে উল্লেখযোগ্য হারে।

তবে যেটি বেশি উদ্বেগের বিষয়, তা হলো—কেরোসিনের সঙ্গে পেট্রল ও অকটেন মেশানোর প্রবণতা বেড়েছে। কারণ, কেরোসিনের তুলনায় পেট্রল ও অকটেনের দাম যথাক্রমে ১৩ ও ২১ টাকা বেশি হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল মিশিয়ে অতিরিক্ত লাভ করছিলেন। এই প্রবণতা বন্ধ করতেই নতুন মূল্য কাঠামো চালু করেছে সরকার।
আগের নির্দেশনায় বলা ছিল, ডিজেলের দামের সঙ্গে মিলিয়ে কেরোসিনের দাম নির্ধারণ করা হবে। তবে নতুন নির্দেশিকায় তা পরিবর্তন করে পেট্রলের চেয়ে ৪ টাকা কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেরোসিন বিক্রির ক্ষেত্রে নির্ধারিত কমিশনও প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসের ১ তারিখ থেকে ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৪ টাকা লিটার। আর অকটেন ও পেট্রল বিক্রি হচ্ছিল যথাক্রমে ১২৫ ও ১২১ টাকায়। সেই হিসেবে এবার কেরোসিনের দাম দাঁড়াচ্ছে ১১৭ টাকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

