দিল্লির কোনও গোলামকে দেশের জনগণের ওপর রাজত্ব করতে দেয়া হবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির কোনও গোলামকে আর দেশের সাধারণ জনগণের ওপর রাজত্ব করতে দেয়া হবে না। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে বিএনপির এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে রিজভী বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাওয়া কোনও ষড়যন্ত্রকারী কাউকে আর ছাড় দেয়া হবে না। দেশের জনগণের ওপর দিল্লির কোনও গোলামকে আর কখনও রাজত্ব করতে দেয়া হবে না। শেখ হাসিনা সরকারের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে রিজভী বলেন, হাসিনা সরকার ১৮ লাখ ৩৫ হাজার কোটি ঋণ নিয়েছেন, আর বিদেশে পাচার করেছে ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা।
তার ঘনিষ্ঠদের কালো টাকা আয়েরও সুযোগ করে দিয়েছিলেন, যাতে বিপদে পড়লে তিনি আবার সেই টাকার ভাগও নিতে পারেন। সমাবেশ শেষে ছাত্র-জনাতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয় বিএনপি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

