দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলার বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শান্তিশৃঙ্খলার বিঘ্ন ঘটালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) মো: মইনুল ইসলাম।
সোমবার (০৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেছেন আইজিপি।
তিনি বলেছেন, দুর্গাপূজা ঘিরে কোনো রকমের শঙ্কা নেই। তবে সতর্ক থাকতে চায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কেউ যদি দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলার বিঘ্ন ঘটায় বা অপতৎপরতা চালায় তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি আরো বলেছেন, আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স ও সাদা পোশাকের সদস্যরা সব জায়গাতেই থাকবেন। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আনসার বাহিনী ও ভলান্টিয়াররা রয়েছেন। তারা ২৪ ঘণ্টা কাজ করবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

