দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় কোনও ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই। এবার পূজা ভালোভাবে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (০৬ অক্টেবর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রীশ্রী রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে ৮ দফা নির্দেশনায় মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে।
এছাড়া পূজা মন্ডপ রক্ষায় পুলিশ, র্যাব সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসারের সদস্যদের পাশাপাশি বিমানবাহিনীও মোতায়েন করা হয়েছে। এবার কোথাও কোনো ঘটনা ঘটলে যাতে এর তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, সেজন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর মাধ্যমে সেই ব্যবস্থাও করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দেশের সকল পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। অনেক সময় দেখা যায়, মধ্যরাতের দিকে স্বেচ্ছাসেবকরা পূজামণ্ডপ থেকে উধাও হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এবার কোনও স্বেচ্ছাসেবক পূজামণ্ডপ ছেড়ে যাবে না, তারা ২৪ ঘণ্টাই এই দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবকরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমেই বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সুবিধা হবে বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

