দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত

শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো: মাহফুজ আলম জানিয়েছেন, আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন তিনি।
মাহফুজ আলম জানান, পূজার ছুটি একদিন বাড়ানো হবে। রবিবারও পূজার ছুটি থাকবে। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে।
তিনি আরো জানিয়েছেন, দেশের মধ্যে নানা রকম চক্রান্ত চলছে, তা প্রতিরোধ করতে কাজ করছেন অন্তর্বর্তী সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সচেষ্ট রয়েছে সরকার। কোনও ষড়যন্ত্রকারীকেই ছাড় দেয়া হবে না।
তিনি জানান, যারা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তী সরকার সকলের সঙ্গে আছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুসারে, আগামী ১৩ অক্টোবর (রবিবার) দুর্গাপূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ার কারণে দুর্গাপূজায় মোট ৪দিন ছুটি পাচ্ছেন সব সরকারি চাকরিজীবীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

