দুর্নীতির টাকায় কেনা হতো বড় গরু, এখন সেটা ডিফিকাল্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্তমান সময়ের কোরবানির বাজারে বড় গরু কেনা আগের মতো সহজ নয়—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরুর দিকে ঝুঁকতে পারছে না।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে যারা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করতো, তারা বড় বড় গরু কিনত। এখন তো দুর্নীতির টাকা নেই। তাই বড় গরু কেনা এখন ডিফিকাল্ট!”
তিনি আরও বলেন, “তবে এটা ঠিক, যারা সৎভাবে উপার্জন করে, তাদের মধ্যেও অনেকেই বড় গরু কিনছেন। বড় ব্যবসায়ী ও সচ্ছল মানুষদের অনেকেই কোরবানির জন্য ভালো মানের গরু কিনবেন।”
গাবতলী হাট পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বেপারী ও ক্রেতাদের সঙ্গে কথাও বলেন এবং বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এরপর সাংবাদিকদের তিনি জানান, “এবার পশুর দাম তুলনামূলকভাবে কিছুটা কম মনে হলো। দাম মোটামুটি রিজনেবল। বাজারে গরুর কোনো ঘাটতি নেই। যারা কোরবানির জন্য গরু কিনতে চান, তাদের তেমন সমস্যা হবে না।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে বলছি—সবকিছু নিয়ন্ত্রণে আছে। আপনারা যদি দেখেন কোথাও কোনো সমস্যা হচ্ছে, বলুন। আমার দৃষ্টিতে কোনো ঘাটতি নেই।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

