দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি করা যাবে না: জামায়াত আমির

দুর্নীতি-দুঃশাসন ও দেশে গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। এমন রাজনীতি করা যাবে না, যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
জামায়াতের কারাবন্দী নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে বলে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, একে একে দেশের সকল জাতীয় নেতারা মুক্তি পেলেও মুজলিম জননেতা এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষন করা হয়েছে। দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়। তাই, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জামায়াতের আমির বলেন, দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করতে এগিয়ে আসতে হবে। জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা-অধ্যায় তৈরি না হয়। এসব থেকে সবাই ফিরে আসুন। ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
সবাইকে সঙ্গে নিয়ে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

