দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নির্বাচিত দুই মেয়াদের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার (০৭ মে) দিবাগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিদেশ গমন করেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন এক ছেলে ও শ্যালক।
পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, বিমানবন্দরে গতকাল রাত ১১টার দিকে পৌঁছান আবদুল হামিদ। আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত ফ্লাইটে তিনি যাত্রা করেন। তাঁর দেশত্যাগে কোনো আইনগত বাধা ছিল না বলে জানা গেছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার জন্য বিদেশে গেছেন আবদুল হামিদ। তাঁর বিরুদ্ধে ইমিগ্রেশন বা আদালতের পক্ষ থেকে কোনও নিষেধাজ্ঞা ছিল না।

গত বছরের জুলাইয় গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় মামলা রুজু হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আবদুল হামিদের নাম রয়েছে।
উল্লেখ্য, আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে শপথ নেন। এর আগে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্পিকার ছিলে। ২০২৩ সালের ২৪ এপ্রিল তার মেয়াদ শেষ হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো: সাহাবুদ্দিন। এরপর থেকে রাজধানীর নিকুঞ্জ এলাকার নিজ বাসভনে অবস্থান করছিলেন আবদুল হামিদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

