দেশে আজও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “দেশে আজও ভোটাধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। কমিশন একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গণে নির্বাচন বিটের সংগঠন আরএফইডির আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,“রাতের ভোটের অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন? এটা দুঃখজনক। আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যেখানে এই ধরনের বিতর্ক থাকবে না।”
নাসির উদ্দিন বলেন, “নির্বাচন শুধু নির্বাচন কমিশনের কাজ নয়। এটি রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ ভোটারের সম্মিলিত দায়িত্ব।” এজন্য সংশ্লিষ্ট সবাইকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
দিনের শুরুতে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কানাডীয় দূত জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন বলে জানান সিইসি।
সিইসি প্রধান বলেন,“তারা চায় এ দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। আমরাও তা চাই। তাই দেশি-বিদেশি পর্যবেক্ষকরা যেন নির্ভয়ে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিতে আমরা কাজ করছি।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে এবং বিভিন্ন ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে।
সিইসি স্পষ্ট করে বলেন, গত তিন জাতীয় নির্বাচনকে বৈধতার ‘সার্টিফিকেট’ দেওয়া কিছু বিদেশি পর্যবেক্ষকদের এবার পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

