দেশে এইচএমপিভি রোগী শনাক্ত

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) এ তথ্য গনমাধ্যমে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, গতকাল এক ব্যাক্তির দেহে এইচএমপিভি সংক্রমণের একটি রিপোর্ট পাওয়া গেছে। তিনি এইচএমপিভি রোগে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত। তিনি রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো।
গত বছরের শেষের দিকে চীনে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এতে দেশটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জাপানেও এ ভাইরাসটি শনাক্ত হয়। পরে ছড়িয়ে ভারতেও। এবার এই ভাইরাসটি বাংলাদেশেও শনাক্ত হলো।
ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমোভাইরাস বা (এইচএমপিভি) নামে চিহ্নিত করা হয়েছে। এই ভাইরাসের কারণে সাধারণত ঠাণ্ডা, কাশি, জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে এই ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

