দেশে ফিরলেন আমার দেশ প্রত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ও নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তুরস্ক থেকে দেশে ফেরেন তিনি।
দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান ও ঢাকা মহানগর উত্তরের আমির মো: সেলিম উদ্দিন ও ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে দৈনিক আমার দেশ প্রত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ মাহমুদুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানিয়ে তিনি বলেন, এই শহীদের আমরা কখনও ভুলবো না। এসময় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

