দেশে ফিরেই বিমানবন্দরে সাবেক এমপি সুলতান মনসুর আটক

কানাডা থেকে দেশে ফিরেই বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আটক হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর বেলা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সুলতান মনসুরকে আটক কর ডিবি।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো: রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, দেশে ফিরেতেই কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদ করার জন্য ইমিগ্রেশন থেকে সুলতান মনসুরকে আটক করা হয়েছে। আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করবো এবং কোথায় কী অভিযোগ রয়েছে তা যাচাই-বাছাই করবো।
পরিবার সূত্রে জানা যায়, সাবেক এমপি সুলতান মনসুর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের আগে থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
১৯৮৬ সালে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন। ১৯৮৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে আ. লীগের প্রার্থী হিসেবে জয়ী হন সুলতান মনসুর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

