দেশে বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে : নুরুল হক নুর

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে। নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে। কিছু মানুষ গণঅভ্যুত্থানে সামনে ছিলো বলে তারা যা ইচ্ছা তাই বলবে, আমরা সেটা মেনে নেবো না।
সোমবার (৪ নভেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই দলটির লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক শেষে গনমাধ্যম কর্মীদের এসব বলেছেন তিনি।
নুরুল হক নুর বলেন, গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সামনের কাতারে থাকা বেশ কিছু মানুষ যা ইচ্ছা তাই বলবে তা মেনে নেয়া হবে না।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠনের অবাধ সুযোগ ছিলো। কিন্তু ছাত্ররা সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি।
দেশে অন্তর্বর্তীকালীন সরকার গত তিন মাসে প্রশাসন থেকে ৩ হাজার ফ্যাসিস্টও সরাতে পারেনি অভিযোগ করে নুর জানিয়েছেন, গণ-হত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে আশা করছি।
তিনি আরো জানান, সংঘাতকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু যেখানে আওয়ামী লীগের জায়গা নেই, সেখানে জাতীয় পার্টিরও কোনো জায়গা নেই। প্রশাসন কেন জাপা অফিস বন্ধ করে দিচ্ছে না?
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

