দেশে ৯ দিনে ধর্ষণের শিকার ২৪ জন : উপদেষ্টা শারমীন মুরশিদ

দেশে মাত্র ৯ দিনে ধর্ষণের শিকার হয়েছেন ২৪ জন। নারী ও শিশু নির্যাতন এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, এ যেন এক মহামারি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ২০ থেকে ২৯ জুন এই সময়ের মধ্যে দেশে ২৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। “দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি অনেকদিন ধরেই ভয়াবহ রূপ নিয়েছে। রাজনীতি, মাদক, মোবাইল ফোনের অবাধ ব্যবহার এবং পর্ণগ্রাফি এগুলো একেকটা মূল কারণ।
তিনি আরও বলেন, এমনকি ৬০ বছরের এক বৃদ্ধও একজন শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। সরকার নতুন আইন তৈরির চিন্তা করছে।” “আমি এখন মৃত্যুদণ্ডের পক্ষে। যদিও আমি একজন মানবাধিকার কর্মী।”
শুধু ঘর বা পথঘাট নয়, দেশের মাদ্রাসাগুলোতেও যৌন নির্যাতনের শিকার হচ্ছে শিশু-কিশোররা, এমন অভিযোগ তুলে তিনি বলেন, “মাদ্রাসাগুলো অনেক সময় দৃষ্টির আড়ালে থেকে যায়, তথ্য আসে না। অথচ সেখানেও শিশুদের যৌন নিপীড়নের ঘটনা ঘটে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।”
তিনি বলেন, মাদ্রাসার শিক্ষকরা এসব ঘটনার দায় স্বীকার করছে কি না, তা পরিষ্কার নয়। তবে এসব বন্ধ করতে হলে স্কুল ও মাদ্রাসাগুলোতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সরাসরি নজরদারি করতে হবে। “তাদের জবাবদিহির মধ্যে আনতে হবে, এটাই আমার দাবি বলে জানান তিনি।
নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, নারী ও শিশু মন্ত্রণালয়ে ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ জমা হয়েছে। তবে সব অভিযোগের সমাধান করা সম্ভব হচ্ছে না। “সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও, তাৎক্ষণিক এবং জনগুরুত্বপূর্ণ অভিযোগগুলোর দ্রুত সমাধান দেওয়া হচ্ছে।
এ পর্যন্ত শতাধিক নারীকে কাউন্সেলিং ও আইনি সহায়তার মাধ্যমে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
শারমীন মুরশিদ বলেন, “আমাদের শুধু এডহক ভিত্তিতে কাজ করলে হবে না। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বছরব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার মতো কুইক রেসপন্স টিম গড়ে তোলা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

