দেশের ৪২২টি উপজেলায় মিলবে ওএমএসের চাল, দাম কত করে?

দেশের ৪২২টি উপজেলায় ওএমএস কার্যক্রমের আওতায় প্রতিদিন দুই মেট্রিক টন করে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: ইমদাদ ইসলামের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪২২টি উপজেলায় ১ হাজার ৭৫২টি কেন্দ্রের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে। জনপ্রতি পাঁচ কেজি চাল দেওয়া হবে।
মন্ত্রণালয় জানায়, এর আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের কেন্দ্রগুলোর সাথে নতুন আরো ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে।
নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে থাকবে এবং ১ম পর্যায়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

